← ফিরে যান
প্রিন্ট এর তারিখঃ ১০ জুন ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল ২০২৬

হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশর

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৪৭ রানেই নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল। সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল।

২৪৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ৩.২ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয়। চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। দুটি উইকেটই বোল্ড। হ্যাটট্রিক বলের মোকাবিলা করতে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তবে স্মিথ পারেননি হ্যাটট্রিক করতে।

দ্রুত ২ উইকেট পড়ার পর বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন দাস ও সাইফ হাসান। লিটনের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে সাইফের লেগেছে ৫৯ বল।

যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে জশ ক্লার্কসনকে হ্যাটট্রিক চার মারেন সাইফ। ক্লার্কসনের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল ওয়াইড। সাবলীল ব্যাটিং করতে থাকা সাইফ ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হয়েছেন।

© 2026 CloudVai News. সর্বস্বত্ব সংরক্ষিত।