📢 গুরুত্বপূর্ণ ঘোষণা...
১১ জুন ২০২৬
জাতীয়

ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী

অর্থনৈতিক শাসনব্যবস্থা ও আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক অবস্থান কোনো ধরনের আপসের সুযোগ দেয় না বলে সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী । তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই অতীতে যখনই বিএনপি ক্ষমতায় এসেছে

👤 সম্পাদক 🕐 ২১ এপ্রিল ২০২৬ 👁 ০ পঠিত
ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে  তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী
🖨 প্রিন্ট নিউজ 📸 ফটোকার্ড ⚡ AMP

অর্থনৈতিক শাসনব্যবস্থা ও আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক অবস্থান কোনো ধরনের আপসের সুযোগ দেয় না বলে সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই অতীতে যখনই বিএনপি ক্ষমতায় এসেছে তখন আর্থিক শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিংবা শেয়ারবাজার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপি’র সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

💬 মন্তব্য (০)